রাজনীতিশিরোনাম

‘স্যার আবেদকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধাভরে স্মরণে রাখবে’

স্যার ফজলে হাসান আবেদকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধাভরে স্মরণে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবীকে বদলে দিতে যারা যুগে যুগে চেষ্টা করেছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে স্যার ফজলে হাসান আবেদ অন্যতম। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষায় যে অবদান রেখে গেছেন, তা আমাদের আর্থ-সামাজিক অবস্থা বদলে দিতে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, ক্ষুদ্র ঋণ ও শস্য ক্ষেত্রে ফজলে হাসান আবেদের অবদান অনন্য। সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণে রাখবে। একবার চীনে একটি সেমিনারে গিয়েছিলাম, সেখানে কী নোট পেপার উপস্থাপন করেন ফজলে হাসান আবেদ। সেই সেমিনারে চীনের প্রেসিডেন্টও ছিলেন।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বইয়ে সই করেন।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button