অর্থনৈতিক সংবাদশিরোনাম

স্যামসাং প্রধানের ৫ বছরের জেল

দুর্নীতির দায়ে টেক জায়ান্ট স্যামসাংয়ের প্রধান নির্বাহী লি জে ইয়ংকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার এক আদালত। শুক্রবার ঘুষ কেলেঙ্কারির মামলায় তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, সাবেক প্রেসিডেন্ট পার্ক জিওন হাই এর অভিশংসনের সঙ্গেও লির এই বড়ধরণের কেলেঙ্কারিকে একীভূত করে দেখা হচ্ছে। জানা গেছে, ৪৯ বছর বয়সী লি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান। দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি লিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, পার্কের এক বন্ধুর পরিচালিত একটি অলাভজনক ফাউন্ডেশনকে সরকারী অনুগ্রহের আশায় অনুদান দেয়ার ব্যাপারে অভিযোগ উঠে স্যামসাংয়ের বিরুদ্ধে। যদিও লিসহ বিচারের অধীনে থাকা স্যামসাংয়ের অপর চার ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অন্যায়কে শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button