বিনোদন

স্মরণীয় হতে গিয়ে নৌকা উল্টে নদীতে যুগল

বিয়েটাকে স্মরণীয় করে রাখতে এখন প্রায় যুগল করে থাকেন প্রি-ওয়েডিং ফটোশুট। তেমনই ভারতের কেরেলার তিজিন-শিল্পাও সিদ্ধান্ত নেন তারাও প্রি-ওয়েডিং ফটোশুটটা করে রাখবেন তাদের বিয়াটা স্মরণীয় করে রাখতে। সে অনুযায়ী একটি প্রি-ওয়েডিং সংস্থাকে ডাকেনও তারা।

এদিকে তিজিন-শিল্পার সব কথা শুনে প্লেন করে ফেলেন প্রি-ওয়েডিং সংস্থাটি। তাদের ছবি তোলা হবে মাঝ নদীতে।

পম্বা নদীতে রাখা থাকবে নৌকা। তাতে বসবেন দুজনে। মাথার উপর কলা পাতা উঁচিয়ে ধরবেন একসঙ্গে। ভাবটা এমন থাকবে, যেন তা দিয়ে বৃষ্টির ছাঁট আড়াল করার চেষ্টা করছেন দুজনে। আর সেই কলা পাতার ছাউনির আবহে চলবে রোম্যান্স। চার পাশ থেকে গায়ে জল ছিটিয়ে দেবে লোকজন। পুরো পরিস্থিতিটাই তৈরি ছিল। কিন্তু বাধ সাধল ওই পানসি নৌকা। রোম্যান্স শুরুর সময়ই উল্টে যায় নৌকাটি। আর এতে নদীতেপড়ে যান হবু বর-কনে। বিয়ের আগেই পানিতে হাবুডুবু খাচ্ছেন যুগল।

তিজিন-শিল্পার এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।। ইতোমধ্যে দু লক্ষ মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও।

তিজিন-শিল্পার প্রি-ওয়েডিং ফটোশুট প্ল্যান করা সংস্থাটি জানিয়েছে, তারা ইচ্ছে করেই তাদেরকে নদীতে ফেলেছিল। আর সেটা আগে থেকে জানানো হয়নি তাদের। কারণ, তারা দেখাতে চেয়েছিল যে একে অন্যের প্রেমে ভারসাম্য হারিয়েছেন যুগল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button