sliderস্থানিয়

স্বামীর কাছ থেকে সরিয়ে নিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফতার

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২ জন আনসার সদস্যকে গ্রেফতার করেন মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন -মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, ১১ জানুয়ারি রোববার রাত আনুমানিক ২টার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় তার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে স্বামী-স্ত্রী মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।

এ সময় হাসপাতালের প্রধান ফটকে দায়িত্ব পালন করা আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে হাসপাতালের ১০ তলা ভবনের নিচতলায় স্বামীকে রেখে ওই নারীকে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে ওই দুই আনসার সদস্য নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
পরবর্তীতে ঘটনার পর ভুক্তভোগী নারী নিচতলায় নেমে স্বামীকে বিষয়টি জানান।
এরপর তারা মানিকগঞ্জ সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদরকি করে দোষীদের চিহ্নিত করে ঘটনাট সত্যতা প্রমান পাওয়াতে তাদের আটক করেছে।

বর্তমানে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে বলে জানান পুলিশ সুপার।

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, ‘অভিযুক্ত দুই আনসার সদস্য পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন জানান ‘আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button