জাতীয়শিরোনাম

স্বাধীনতা স্তম্ভসহ ৪ প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তাগিদ

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণসহ গুরুত্বপূর্ণ চারটি প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দিয়ে বলেন, আমি চাই এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন করছে এমন প্রকল্পগুলোর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। বাকি তিন প্রকল্প হচ্ছে- অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প, মুজিবনগর স্বাধীনতা যুদ্ধ স্মৃতি কমপ্লেক্স প্রকল্প এবং ৩৬০ ডিগ্রি প্যানোরোমা বাংলাদেশ প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button