Uncategorized

স্বাধীনতা সংসদ কর্তৃক অ্যাওয়ার্ড পেলেন তিতাসের কামাল হোসেন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ স্বাধীনতা সংসদ বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে ঢাকা আইডিইবি ভবন প্রাঙ্গনে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা পুরুষ্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মাননা পুরুষ্কার ও সনদ প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আবু তারিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাউথ ইষ্ট ইউনিভার্সিটির উপাচার্য ডঃ আনম মেশকাত উদ্দিন.ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাজেরা নজরুল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব সাহেদ আহমেদ। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, পুরুষ্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন অ্যাওয়ার্ড প্রাপ্ত মোঃ কামাল হোসেন। তিতাসের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং তিতাস উপজেলা সভাপতি মোঃ কামাল হোসেন আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তাঁকে অ্যাওয়ার্ড দিয়ে সন্মানিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button