slider

স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসে ঠাকুরগাঁওয়ে জেএসডি’র গণসমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডির গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ২ মার্চ বৃহস্পতিবার রাতে পৌর শহরের চৌরাস্তায় এ গণসাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গণসমাবেশে জেলা কমিটির সহ সভাপতি নুরল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক মোঃ শুভ রহমান, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদুর রহমান, আনোয়ার হোসেন, তোহিদুল ইসলাম, সামাজুল ইসলাম প্রমুখ। শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button