অর্থনৈতিক সংবাদ

স্বর্ণে গরমিল, ‘পর্যালোচনা’ করবে সরকার

বাংলাদেশ ব্যাংকে রাখা স্বর্ণে গরমিল হয়েছে কিনা, তা পর্যালোচনা করে দেখা হবে বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তবে স্বর্ণ সব ঠিকই আছে বলে সরকারকে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
আজ রোববার সকালে রাজধানীতে গ্রিন ব্যাংকিং বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী এম এ মান্নান।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশ ব্যাংকের মতো বড় সংস্থা পরিচালনা করে, তাঁরা আমাকে আশ্বস্ত করেছে সব সোনা- যা আমাদের সম্পদ, সোনা-রুপা যাই হোক সব ঠিক আছে। তবে যেহেতু একটি কথা উঠেছে এটাকে আমরা আরো পর্যালোচনা করব, দেখব’।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে আছেন। আজ রোববার রাতেই তিনি দেশে ফিরবেন জানিয়ে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশে আসলেই তাঁকে বিষয়টি অবহিত করা হবে। আমি কাল তাঁর সঙ্গে বসে তাঁকে ব্রিফ করব, ব্রিফ করার পরে সিদ্ধান্ত নেওয়া হবে, পরবর্তী পদক্ষেপ কী হবে।’
এ সময় উপস্থিত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল সাংবাদিকদের বলেন, ‘সরকার এখন বিষয়টি পর্যালোচনা করে দেখবে।’ যদি কেউ দায়ী থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button