slider

স্বরূপকাঠিতে স্বামীর অত্যাচারে আত্মহত্যার

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি : স্বরূপকাঠিতে স্বামীর অত্যাচারে আত্ম হত্যার পথ বেছে নিয়েছে গৃহবধু সেবিকা রানী রায়(২২) । শুক্রবার এ ঘটনা ঘটেছে উপজেলার দূর্গাকাঠি গ্রামে রায় বাড়ীতে। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে সেবিকার পিতা শান্তিরঞ্জন হাওলাদার বাদী হয়ে রাতে নেছারাবাদ থানায় মামলা দায়ের করলে পুলিশ সেবিকা রানীর স্বামী বিধান রায়কে(৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
মামলার সূত্রে জানাগেছে, প্রায় ৯ বছর পূর্বে স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার দূর্গাকাঠী গ্রামের কালীকান্ত রায়ের ছেলে বিধান রায়ের সাথে নলছিটি উপজেলার নাচন মহল এলাকার শান্তিরঞ্জন হাওলাদারের মেয়ে সেবিকা রানী রায়ের বিয়ে হয় তাদের একটি ৭ বছরের সন্তান রয়েছে। বিধান তেমন কাজ কর্ম করেনা। সে বার বার পিতার বাড়ী থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য স্ত্রী সেবিকা কে চাপদিত। এ নিয়ে বিধান প্রায়ই সেবিকাকে মারধর করত। ঘটনার দিনও বিধান তাকে মারধর করে । এক পর্যায়ে সেবিকা ঘরের মধ্যে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে সেবিকার পিতা থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ বিধান রায়কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, ঘটনার কথা জানার সাথে সাথে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এবং স্বামী বিধান রায়কে নজর দারীতে রাখে। রাতে সেবিকার পিতা শান্তিরঞ্জন হাওলাদার অভিযোগ দিলে বিধানকে গ্রেপ্তার কওে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button