slider

কেরানীগঞ্জে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানাধীন রোহিতপুর ও তারানগর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুর ৩ টায় কেরানীগঞ্জ উপজেলা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান বেপারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী মোঃ শহিদুল্লাহ লিটন।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এ মাসুদ পাপ্পু সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপ দপ্তর সম্পাদক রাহুল দাস, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি (সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ) ফারুক আহমেদ, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আহমেদ, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান রতন ।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাওলাদার হারুন মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের (দক্ষিণ) সহ সভাপতি কাওসার আহমেদ, নুরুল ইসলাম রূপালী, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ রাসেল মেম্বার সহ এসময় কেরানীগঞ্জ মডেল থানা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button