বিনোদন
স্ত্রী-কন্যাসহ করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা

‘রক অন’-খ্যাত অভিনেতা পূরব কোহালি, স্ত্রী লুসি পেয়টন ও পাঁচ বছরের মেয়ে ইনায়া পেয়টন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি।
পূরব লেখেন, “দু’সপ্তাহ ধরে করোনার আক্রান্ত আমি ও আমার পরিবার। জ্বরের মতো উপসর্গ দেখা দিয়েছিল আমাদের। ডাক্তারকে দেখাতে তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়েছি আমরা। পরীক্ষাও হয়। আমার মেয়ে ইনায়াই প্রথম এই রোগে আক্রান্ত হয়। সেখান থেকে আমি ও আমার স্ত্রী। শ্বাসকষ্ট ও জ্বর ছিল আমাদের। এখন আগের থেকে অনেকটাই ভালো আছি।”
অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, “আমি প্রার্থনা করছি, কারো যাতে এই অসুখ না নয়। আর যদি বা হয়, আপনার শরীর এই ভাইরাসকে পরাস্ত করার ক্ষমতা রাখে। প্যানিক করবেন না। বাড়িতে থাকুন।”
এর আগে বলিউড গায়িকা কণিকা কাপুর, অভিনেত্রী জোয়া মোরানি ও তার বোন করোনায় আক্রান্ত হন।




