slider

স্কুলছাত্রীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : মোবাইলের প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে উপুর্যপরি ধর্ষণের প্রধান আসামী প্রেমিক তামিম (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত একটা ১০ মিনিটে রাজশাহী মাহানগর এর কাশীয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত তামিম নাটোর সদর উপজেলার চাঁনপুর (পাবনাপাড়া) এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় থেকে ১৯ বছর বয়সী যুবক তামিমের সঙ্গে রাজশাহীর তানোর উপজেলার ৮ম শ্রেণী পড়ুয়া ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারী দুপুরে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে তামিম। এরপর তাকে নাটোর সদর উপজেলার তেবাড়ীয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে নিয়ে আসা হয়। তারপর তামিম তার বন্ধু মাটিয়াপাড়ার (পীরগঞ্জ) আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ (২৬) ও চাঁদপুর (পাবনাপাড়া) এলাকার সোনাউল্যাহর ছেলে সিরাজুল ইসলামের (৩০) সহযোগিতায় ওই মেয়েটিকে চাঁনপুর বিলের এক কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তামিম। এরপর তামিম আব্দুল মজিদের কাছে ভিকটিমকে হস্তান্তর করলে আব্দুল মজিদও তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরদিন সকালে ভিকটিমকে রাজশাহীগামী বাসে উঠিয়ে দেওয়ার জন্য বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে অবস্থানকালে স্থানীয় লোকজন ভিকটিমের অস্বাভাবিক অবস্থা লক্ষ্য কে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ভিকটিমকে তাৎক্ষনিক উদ্ধার করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় ওই তিন আসামির বিরুদ্ধে মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলেও তামিম পালিয়ে যায়।

এ বিষয়টি নিশ্চিত অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় তামিমকে গ্রেপ্তারের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button