খেলাশিরোনাম

সৌরভসহ পুরো পরিবার কোয়ারেন্টাইনে

করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলির ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। কয়েকদিন ধরে জ্বর ও গলাব্যথা ছিল। চিকিৎসকের পরামর্শে সোয়াব টেস্ট করান তিনি। বুধবার তার রিপোর্ট আসে। পরে তাকে বুধবারই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এই সংক্রমণের জেরে সৌরভসহ গোটা পরিবারকে স্বাভাবিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এর আগেও স্নেহাশিসের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সে সময় বিবৃতি দিয়ে স্নেহাশিস জানিয়েছিলেন, তিনি সুস্থই আছে। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সে সময় স্নেহাশিসের স্ত্রী অর্থাৎ সৌরভের ভাবি আক্রান্ত হয়েছিলেন।
ভারতীয় ক্রীড়াজগতে একাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত
এদিকে, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন সিএবির এক সিনিয়র নির্বাচক। সম্প্রতি এক সিনিয়র নির্বাচকের দেহেও করোনার সংক্রমণ মিলেছে। করোনায় আক্রান্ত হয়েছেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার ডব্লুবিসিএস অফিসার স্ত্রীও।
সূত্র : ওয়ান ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button