বিবিধশিরোনাম

সোশ্যাল মিডিয়ায় নজর কাড়তে…

যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি পরিবার চেয়েছিল সবাইকে নিয়ে ছবি তুলে বাঁধিয়ে রাখবেন। স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে সেই অনুযায়ী একজন পেশাদার ফটোগ্রাফারও ভাড়া করে ফেলেন। কিন্তু ছবি তোলার পর ফটোগ্রাফার ফটোশপের কারসাজিতে সেই ছবিগুলোকে এমন করে তুলেছেন যে, দেখলে মনে হবে ভৌতিক সিনেমার চরিত্র এক একজন। মূল ছবির পাশাপাশি ফটোশপের এই ছবিগুলোই মনে ধরে যায় পরিবারটির। ছবিতে নিজেদের একেবারে ভৌতিক চলচ্চিত্রের চরিত্র হিসেবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। ছবিগুলো দেখে নিজেরাই হেসে কুটিকুটি।

এরপর সিদ্ধান্ত নেন ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার। মজার বিষয় হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করার পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ১৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর চার লাখেরও বেশি বার শেয়ার হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কাড়তে এই ধরনের ছবি শেয়ার করায় সমালোচনা করতেও ছাড়েনি কেউ কেউ।-এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button