বিনোদন

সোশ্যাল মিডিয়ায় আইরিনের ‘টপলেস’ উষ্ণতা

টপলেস ছবি শেয়ার করে অনলাইনে উষ্ণতা ছড়িয়েছেন মডেল-অভিনেত্রী আইরিন। চুলে আবৃত নিজের উর্ধ্বাঙ্গের ছবিটি সম্প্রতি তিনি নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন। এরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে এসব কথাবার্তা নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না আইরিন।
এ বিষয়ে একটি পত্রিকাকে বলেন, ‘আমার ইনস্টাগ্রামে আমি নিয়মিত ছবি পোস্ট করি। বিভিন্ন সময়ের ফটোশুটের ছবি আপলোড করি। তবে আপনি যে ছবির কথা বলছেন সে ছবি বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।’
তবে এতটুকু বলেন, এটা গত মাসের শেষে একটি ফটোসেশনের ছবি। চুল দিয়ে ঢেকে ভিন্ন আঙ্গিকে এটি তোলা হয়েছে, যা টপলেস বোঝানো হয়েছে।
২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার অর্জনের মধ্যদিয়ে বিনোদন জগতে প্রবেশ করেন আইরিন। এরপর দেশে-বিদেশের বহু র‌্যাম্পে মডেলিং করেছেন। অভিনয় করেছেন সিনেমা-নাটকে।
তার প্রথম সিনেমার নাম ‘ভালোবাসা জিন্দাবাদ‘। তিনি আরো অভিনয় করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘সেই তুমি’, ‘টাইম মেশিন’, ‘পদ্মার প্রেম’ নামের সিনেমাগুলোতে।
আইরিন অভিনীত প্রথম প্রচার হওয়া নাটক ‘ম্যানপাওয়ার’। যা পরিচালনা করেন আশুতোষ সুজন। এছাড়া ‘পৌষ ফাগুনের পালা’, ‘তবুও সংশয়’ ও ‘জলছবি ‘ নাটকে অভিনয় করেছেন আইরিন।
এছাড়াও তিনি কাজ করেছেন বেশকিছু বিজ্ঞাপনে। মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি’র ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ বিজ্ঞাপন বেশ আলোচিত। এছাড়াও আইরিনকে দেখা গেছে, ‘প্রাণ ডাল’, ‘জেনোসিস রিয়েল এস্টেট’, ‘আখতার ফার্নিচার’-এর বিজ্ঞাপনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button