স্পটলাইট

সোনার হরফে কোরান লিখে ইতিহাস গড়লেন এক নারী শিল্পী

বিশ্বের সবচেয়ে পুরনো কোরান নাকি লেখা হয়েছিল ভেড়ার চামড়ার ওপর। ২০১৫ সালে সেই কোরানের পান্ডুলিপির খোঁজ মেলে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানায়। ‘প্রথম কোরান’-এর খোঁজ মেলায় হইচই পড়ে গিয়েছিল সে সময়। এবার আরো একবার খবরের শিরোনাম হয়েছে কোরান। কোরানকে ‘নতুন’ভাবে লিখে ফেলে ইতিহাস গড়লেন আজারবাইজানের নারী শিল্পী তুনজালে মেমেদজাদে। প্রায় ৩ বছর সময় নিয়ে ১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের ওপর সোনা ও রুপা দিয়ে নিপুণ হাতে কোরান লিখেছেন তিনি।
সিল্কের ওপর সোনার হরফে কোরান এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী। ১১ দশমিক ৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরানের হরফ লেখা হয়েছে সোনা ও রুপা দিয়ে। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। এ কোরানের প্রতিটি পাতায় ফুটে উঠেছে চারুলিপির শৈল্পিক নৈপুণ্য।
তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ারস, দিয়ানেট থেকে প্রকাশ পেয়েছে এ কোরানের প্রথম সংস্করণ।
মেমেদজাদে জানান, ‘কোরানেই সিল্কের কথা উল্লেখ রয়েছে। তাই সিল্ক দিয়ে কোরানের হরফ তৈরি ধর্মীয় অনুভূতিতে কোনো ধরনের আঘাত করেনি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button