স্পটলাইট

চড় মারার সংস্কৃতি : বিশ্বজুড়ে হৈচৈ

চীনে একটি বিউটি সেলুনের নারী কর্মীরা একে-অপরের গালে চড় মারছে সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এ ঘটনায় বিশ্বজুড়ে হৈচৈ শুরু হয়ে গেছে।
চীনের পূর্বাঞ্চলে জিয়াংশি প্রদেশের রাজধানী নানচাংয়ের জিনহুয়াইউয়ান বিউটি সেলুন ১৪তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে কর্মীদের একে-অপরের গালে চড় মারতে বাধ্য করেছে। কর্মীদের নাকি ‘উজ্জীবিত’ করতেই এমনটা করেছেন তারা।
ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন নারী কর্মী মুখোমুখি হাঁটু গেড়ে বসে একে-অপরকে থাপ্পড় মারছে। বিউটি সেলুনটির একজন কর্মীর বরাত দিয়ে স্থানীয় কাইজিং ম্যাগাজিনটি বলছে, ‘টিমওয়ার্ককে আরো শক্তিশালী’ করতেই এমনটা করা হয়েছে।
২০১৬ সালে চীনে বাইসান কোম্পানির বিক্রয়কর্মীদের ব্যস্ত সড়কে হামাগুড়ি দিতে বাধ্য করা হয়। বিক্রির টার্গেট পূরণ করতে ব্যর্থ হওয়ায় ওই কর্মীদের এভাবে ‘শৃঙ্খলা’ শেখানোর চেষ্টা করে কোম্পানিটি। একই বছর জিয়াংশু প্রদেশের নানজিংয়ে একটি কোম্পানি তার কর্মীদের ময়লা বাক্সকে চুমো দিতে ও পথচারী নারীদের আলিঙ্গন করতে বাধ্য করে।
সূত্র: ডেইলি মেইল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button