
পতাকা ডেস্ক: জাদুকরী নৈপুণ্যে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছেন। পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ জিতেছেন সেরা খেলোয়াড়ের খেতাব। তারই স্মারক ‘গোল্ডেন বল’ বুঝে নিতে পুরস্কার মঞ্চে ডাক এলো লিওনেল মেসির।
‘খুদে জাদুকর’ সেটা বুঝে নিলেন। এরপর এগিয়ে গেলেন বিশ্বকাপ ট্রফিটার দিকে। ‘গোল্ডেন বল’ কোলে জড়িয়ে বিশ্বকাপের সোনালি ট্রফিতে চুমু আঁকলেন লিওনেল মেসি। যে দৃশ্য দেখতে পৃথিবীর নানা প্রান্তে কোটি চোখ ছিল প্রতীক্ষায়।
সোনালি ট্রফিটারও কি অপেক্ষা ফুরাল না তাতে! মেসির এই চুমু না পড়লে ট্রফিরও তো আক্ষেপ থেকে যেত নিশ্চিত।




