slider

সোনারগাঁ প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি প্রমূখ।

সভায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনে বিস্তারিত কর্মসূচ গ্রহন করার কথা উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button