slider

সোনারগাঁয়ে ২৩,৫০০ শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগায়ে ২৩,৫০০ পিচ ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন সোনারগাঁও থানা পুলিস।

গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল নারায়নগঞ্জ- শেখ বিল্লাল হোসেন এবং অফিসার ইনচার্জ সোনারগা থানা মাহাবুব আলমের নেতৃত্বে অভিযানিক দল জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থাকে। অদ্য ৩ এপ্রিল ভোর রাত ৪ঃ৪৫ ঘটিকায় সোনারগা থানাধীন মেঘনাঘাট সংলগ্ন আসারিয়ারচর পুলিশ চেকপোস্ট এর সামনে- ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে ২৩,৫০০ পিচ ইয়াবা সহ মোঃ পারভেজ(২৮),নামের এই মাদক কারবারি কে গ্রেফতার করেন। জানা গেছে কক্সবাজার সদর পৌরসভা, মোহাজেরপাড়া, ওয়ার্ড নং- ১০এর আবু মিয়ার ছেলে । মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button