slider

সোনারগাঁয়ে নৌকার পালে কায়সারের গনসংযোগে জনতার ঢল

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ের সনমান্দিতে নৌকার প্রার্থী কায়সার হাসনাতের নৌকার গনসংযোগে নেতাকর্মীদের ঢল নামে নৌকা নৌকা স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা উপস্থিত নেতাকর্মীরা জানান এবার নৌকার পালে জোয়ার এসেছে কেউ এই জোয়ার ধামাতে পারবেনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে জমে ওঠেছে নির্বাচনী প্রচারনা নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত নৌকায় ভোট চেয়ে সনমান্দি ইউনিয়নে ব্যাপক গনসংযোগ ও পথসভা করেন।

২৩ ডিসেম্বর শনিবার সকাল থেকেই গণসংযোগের ৪র্থ দিনেও নৌকার প্রার্থীর পক্ষে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদদীপনা পাওয়া গেছে।

সনমান্দির বিভিন্ন এলাকায় গনসংযোগ সহ বেশ কয়েকটি এলাকায় উঠান বৈঠকে নৌকাকে বিজয়ী করতে ভোটের মাঠে রয়েছেন সাবেক এমপি কায়সার হাসনাত

নৌকার প্রার্থী কায়সার হাসনাত আওয়ামী সরকারের বিবিন্ন উন্নয়ন কর্মকান্ডগুলো জনসাধারণের মাঝে তুলে ধরেন।

এসময় সাধারণ মানুষ ও নেতাকর্মীরা নৌকার সমর্থনে ব্যাপক গনজোয়ার দেখা যায়। স্থানীয়রা মনে করছেন নৌকার প্রার্থী কায়সার হাসনাত নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তাঁর অবদান থাকবে। তাই দলমত নির্বিশেষে এলাকাবাসী নৌকায় ভোট দিতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button