slider

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : গতকাল ২৮ ফেব্রয়ারী মঙ্গলবার রাতে ঢাকা চচট্রগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফেনী সদরের ধর্মপুর এলাকার আবু আহাংয়ের ছেলে জাকির হোসেন (৪১) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের কাইচ্ছুটি এলাকার মো: আব্দুল মোতালেবের ছেলে নাজমুল হুদা শুভ (২৭)।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো: আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপে করে ইয়াবার বড় একটি চালান নিয়ে কয়েকজন মাদক কারবারি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রংপুর যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার ঢাকামুখী লেনে অবস্থান করে। পরে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button