Uncategorized
সোনারগাঁওয়ে ২ বছরের শিশুসহ ১০ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই বছরের ছেলে শিশুসহ নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
নতুন শনাক্তদের মধ্যে উপজেলার সোনারগাঁও পৌরসভার গোয়ালদীতে একজন, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস গ্রামে ছয়জন ও কাঁচপুরের সোনাপুর এলাকায় তিনজন।
এ নিয়ে সোনারগাঁওয়ে ৭১ জনের দেহে করোনা শনাক্ত হলো। সুস্থ হয়েছেন ১৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দু’জন।
ডা. পলাশ কুমার সাহা জানান, ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১০ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষ রয়েছে। এছাড়াও দুই বছরের এক শিশুর শরীরেও করোনা পজেটিভ এসেছে।




