slider

সোনাতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে খরিফ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষানীদের মাঝে হাইব্রিড ও উফসী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয় ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে শনিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে সারবীজ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধা অতিথির বক্তব্য রাখেন ও বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ‍্যাড.মিনহাদুজ্জামান লীটন। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) কুরশিয়া আক্তার।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস অফিসার হাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ আব্দুল মালেক ও কৃষক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.মাসুদ পারভেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button