slider

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি রিয়েল : সম্পাদক ইকবাল

ফেনী প্রতিনিধি : সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটিতে সময়ের কণ্ঠস্বর জেলা প্রতিনিধি আবদুল্যাহ রিয়েল সভাপতি এবং সাপ্তাহিক বৈকালীর নির্বাহী সম্পাদক, দৈনিক ভোরের পাতা’র প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসাঈন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি এস এন আবসার (দৈনিক স্টার লাইন), যুগ্ম সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম (সাপ্তাহিক শমসের নগর), দপ্তর সম্পাদক আব্দুর রহিম রুবেল (দৈনিক নওরোজ, ফেনীর স্বাস্থ্যকথা), কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম মামুন (সাপ্তাহিক ফেনীর শক্তি)। 

এছাড়াও কার্যনির্বাহী সদস্যগণ হলেন, আলমগীর হোসেন রিপন (দৈনিক আজকের পত্রিকা, নয়াপয়গাম), সাহেদ সাব্বির (দৈনিক ফেনী), মোতাহের হোসেন ইমরান (দৈনিক আমার ফেনী), হাবিবুল ইসলাম রিয়াদ (দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক প্রভাত আলো)। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব পালন করবেন। 
১৩ই জানুয়ারি শুক্রবার রাতে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বর্তমান সভাপতি আলমগীর হোসেন রিপন এর সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় সবকটি পদে একক প্রার্থী থাকায় সভাপতি-সম্পাদক সহ অন্যান্য পদ সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button