Uncategorized

সোনাগাজীতে ভাতিজি ধর্ষণের ঘটনায় আ’লীগ সভাপতি গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে ৭ম শ্রেনির এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনায় তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মতিগঞ্জ ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির তার বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। নয়ন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড ওয়ামীলীগের সভাপতি।
পুলিশ, নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী জানায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়ন তার বাড়ির সামনে একটি ফার্নিচার দোকানের ব্যবসায়ী।গত ১অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার দোকানের এক কর্মচারীর স্কুল পড়ুয়া কন্যা প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার দোকানে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার পিতাকে হত্যার হুমকি দেয় নয়ন। বিষয়টি নয়নের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য নয়ন তাকে মারধর করেন। স্বামী-স্ত্রীর ঝগড়ায় এক কান দুই কান হতে হতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী তার পিতা-মাতার কাছে মুখ খুলে ঘটনার বর্ননা দেয়।
সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত মো. আবদুর রহিম সরকার জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। নয়ন নির্যাতিত ছাত্রীর সম্পর্কে জেঠা হন।
সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button