রাজনীতি

সেমিনারে যোগ দিতে অস্ট্রেলিয়া গেছেন মির্জা ফখরুল

একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে অস্ট্রেলিয়া গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দিনগত রাত ১২টা ০৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য জানান।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আয়োজিত ওই সেমিনারে বিভিন্ন দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। সেখানে বিএনপির প্রতিনিধিত্ব করবেন মির্জা ফখরুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button