সেনাবাহিনী নিহত ঘটনায় রুমার শৈমং মার্মা (চেয়ারম্যান) নেতৃত্বে মানববন্ধন

রুমা প্রতিনিধি : বান্দরবানে রুমায় গত ২রা ফেব্রুয়ারি (২০২২) পাহাড়ের সশস্ত্র গ্রুপ সাথে রুমা জোন অধিস্থ বড়থলি ক্যাম্প সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান নেতৃত্বে গুলাগুলি বিনিময় হয়। ঘটনাটি ঘটে রুমা ২নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বথি ত্রিপুরা গ্রামের সেনাবাহিনী ও সশস্ত্র গ্রুপের সংঘর্ষে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান নিহত হন। আজ বৃহস্পতিবার (১০মার্চ) সকাল ১০টায় রুমা সদর ইউনিয়নের সর্বস্তরের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানবন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, শৈমং মার্মা (রুমা ২নং সদর চেয়ারম্যান) , প্রধান অতিথি, মোহাম্মদ মীর নাসির ( রুমা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক) , বিশেষ অতিথি, সুধির, মোহাম্মদ সেলিম, মংশৈম্যা মার্মা, মংপ্রূ মার্মা (কারবারি), শৈহ্লাউ মার্মা (কারবারি) সহ রুমা বাজারে আংশিক দোকানদার ব্যবসায়িক ও পর্যটক গাইড দের অংশগ্রহণ করতে দেখা গেছে । মানববন্ধনের পূর্বে ব্যানার সহকারে রুমা বাজার সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিন করে রুমা হরিমন্ডীর প্রধান সড়ককে সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শৈমং মার্মা (সভাপতিত্বে) বলেন রুমা উপজেলা শান্তি প্রিয় এলাকা এখানে কেউ অশান্তি সৃষ্টি চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তিনি সংশ্লিষ্ট সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তি আওতায় এনে প্রচলিত আইনে মুখোমুখি করতে হবে বলে দাবি জানিয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারী সকল শান্তির চেতনার বিশ্বাসী সংগ্রামী জনতা কে শুভেচ্ছা জানিয়ে আগামীতে এককাতারে আন্দোলন গড়ে তোলার জন্য সহযোগিতা চেয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।




