Uncategorized

সেতুমন্ত্রী ছোট ভাইয়ের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহণ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরজাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি প্রমূখ।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে মেয়র আব্দুল কাদের মির্জার রোগমুক্তি কামনায় মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য,গত (১৮ অক্টোবর) তিনি উন্নত চিকিৎসার জন্য আমেরিকা গমন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button