বিনোদন

সেই সোনালি : এই সোনালি

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সোনালি বেন্দ্রে। বিয়ে করে স্বামী, সন্তান নিয়ে ভালোই কাটছিল তার জীবন। কিন্তু হঠাৎ ছন্দপতন। ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে সোনালি।
এই মুহূর্তে চিকিৎসার জন্য রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে বই তার সঙ্গী। সোনালি বেন্দ্রে বলছেন, ‘মার্কিন লেখক অমর টোলেলে ‘আ জেন্টলম্যান ইন মস্কো’ বইটা পড়েছেন? না পড়লে আপনার অবশ্যই পড়া উচিত।’
কেমোথেরাপির জন্য সোনালির মাথার চুল পড়ে গিয়েছে। নিজের সেই ছবি ইন্সটোগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। তা দেখে কেউ লিখেছেন, ‘তোমাকে ভাল লাগছে। অনেক সাহস তোমার… তাড়াতাড়ি সুস্থ হও।’
সোনালির স্বামী গোল্ডি জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন অভিনেত্রী। এই অসুখ যে শরীরে ছড়িয়ে পড়েছে (মেটাস্টেসিস) তা প্রথমে টেরই পাননি সোনালি। খবর: আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button