slider

সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুই কৃষক গুরুত্বর আহত হয়।
নিহত মো.নজরুল ইসলাম (২৫) উপজেলার চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের খুরশিদ মাঝি বাড়ির আবদুল মালেক ওরফে মানিকের ছেলে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের মো.হারুন (৩৫) ও মাসুদ (২৮)। স্থানীয়দের সহায়তায় আহতদের নোয়াখালী সদরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।
চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের একটি জমিতে তিন কৃষক ধানের চারা রোপণ করছিলেন। ওই সময় বজ্রপাতে তিন কৃষক ব্যক্তি ভাবে আহত হয়। এদের মধ্যে মো. নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button