দূর্ঘটনাশিরোনাম

সুপ্রিম কোর্টের তিন গেটে ৩ মোটরসাইকেলে আগুন

সুপ্রিম কোর্টের তিনটি গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়েছে।
তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button