খেলা

সুপার সিক্সে বুধবার আবাহনী-মোহামেডান ম্যাচ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের (ডিপিএল) সুপার সিক্স পর্বের বুধবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিন্দ্বন্দী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোটিং ক্লাব। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাটি শুরু হবে সকাল ৯টায়।

১১ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আবাহনী। আর ১২ খেলায় সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকা মোহামেডান পঞ্চমস্থানে। লীগ পর্বে মোহামেডানের কাছে ৮ উইকেটে হেরেছিলো আবাহনী।

আবাহনী ও মোহামেডানের ম্যাচের দিন রয়েছে আরও দু’টি খেলা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম লড়বে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব ও লিজেন্ডস অব রুপগঞ্জ।  জয় দিয়ে সুপার সিক্স শুরু করেছিলো ভিক্টোরিয়া। প্রথম রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়া ২৩ রানে হারায় প্রাইম ব্যাংককে। ফলে ১২ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। প্রথম রাউন্ডে জয় পেয়েছে রুপগঞ্জও। ১০৪ রানের বিশাল ব্যবধানে রুপগঞ্জ হারায় মোহামেডানকে। ১২ খেলা শেষে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রুপগঞ্জ।

আম্পায়ারের সাথে ঝামেলা হওয়ায় আবাহনী ও প্রাইম দোলেশ্বরের সুপার সিক্সে ম্যাচটি পন্ড হয়ে গেছে। ঐ ম্যাচের ফলাফল এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button