slider

সুনামগঞ্জ মসজিদ নির্মাণ কাজে অনুদান দিলেন সেলিম

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বাদাঘাট বাজার জামে মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ ৫ লাখ টাকা অনুদান দিলেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পরপর বাদাঘাট বাজার জামে মসজিদ কমিটির কাছে নগদ টাকা হস্তান্তর করেন সেলিম আহমেদ। পরে তিনি মসজিদে আগত সকল মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন। নগদ অনুদান পেয়ে খুশি মসজিদ কমিটির সদস্যরা।
এসময় সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, শুধু মসজিদ মাদ্রাসা নয়, সামর্থ্য অনুযায়ী সবসময়ই চেষ্টা করি অসহায় ও হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button