সুনামগঞ্জ মধ্যনগরের ম্যুরালে বঙ্গবন্ধুর ছবির সাথে আর কারো ছবি নয় – হাইকোর্ট

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলায় নির্মানাধীন ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে আর কারো ছবি না রাখতে রবিবার এই নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ থেকে এ আদেশ দেন। জানা যায়, গত কয়েক মাস পূর্বে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে সরকারী অর্থায়নে নির্মানাধীন ওই ম্যুরালের মূল নকশা পরিবর্তন করে শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে সুনামগঞ্জ-১ আসনের বির্তকিত ও দুর্নীতির দায়ের দুদুকের তালিকাভুক্ত মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি সংযুক্ত করে মুর্যাল স্থাপন করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়সহ দলীয় নেতাকর্মীরা তীব্র বিরোধীতা করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে ওই ঘটনায় উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেন, এটা তো গুরুতর অসদাচরণ। একইসঙ্গে বঙ্গবন্ধু ম্যুরালের মূল নকশা অপরিবর্তিত রেখে সেখান থেকে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি সাত দিনের মধ্যে অপসারণ করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করে উচ্চ আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম।
এ ব্যাপারে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান, উচ্চ আদালত থেকে এখন পযর্ন্ত কোন কাগজপত্র আসেনি। আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।




