Uncategorized

সুনামগঞ্জে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে নতুন করে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাত পর‌্যন্ত শনাক্ত মোট করোনায় আক্রান্ত সংখ্যা ৭৯০ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদরে ১৪ জন, ছাতক উপজেলায় ১০ জন, দোয়ারাবাজারে ৩ জন, শাল্লা ২ জন, দক্ষণ সুনামগঞ্জে ১ জন, বিশ^ম্ভরপুরে ৩ জন রয়েছেন।
এ নিয়ে জেলা মোট আক্রান্ত ৭৯০ জন। আর মারা গেছেন ৪ জন। এদিকে জেলার ৮ উপজেলার ১৫টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে কার্যকর করা হয়েছে।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শুক্রবার ১৮৮টি নমুনা গ্রহণ করা হয়। ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৩টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। যার সবগুলোই সুনামগঞ্জের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৭৫৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৮৭২ জন। আইসোলেশনে গেছেন ৭৫৮ জন।
এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬১ জন। আর মৃত্যবরণ করেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলায় আরও ৩৩ জন শনাক্ত হয়েছেন। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সবাইকে সচেতন ও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে নয়তো ভয়াবহ বিপদ হতে পারে।
এদিকে আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button