slider

সীমান্তে নিহত সেই বাংলাদেশীর লাশ ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সীমান্তে গুলিতে নিহত রবিউল ইসলাম ওরফে টুকলুর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে নিহতের লাশ হস্তান্তর করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের পুলিশ ময়নাতদন্ত শেষে রবিউলের লাশ বিএসএফের মাধ্যমে দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে। লাশ গ্রহণের পর তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনায় রোববার বিকেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, রোববার ভোর ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন রবিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button