উপমহাদেশশিরোনাম

সীমান্তে অস্ত্রের মজুত ভারতের : পাকিস্তানের হুঁশিয়ারি

পাকিস্তানের সঙ্গে লাগোয়া সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ অস্ত্রের মজুত করেছে ভারত। এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। একই সঙ্গে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন যে, পাকিস্তান ভারতের এই তৎপরতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
জাতিসংঘে ভাষণের সময় এ সব কথা বলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, ভারত যে সীমান্তে অস্ত্র মজুত করছে, তা পাকিস্তান এড়িয়ে যেতে পারে না। এই তৎপরতা রোধে পাকিস্তানও প্রয়োজন অনুসারে তাদের পদক্ষেপ নিবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পাক- প্রধানমন্ত্রী আরো অভিযোগ করেন যে, হিমালয় অঞ্চলে দুই দেশের মধ্যে যে বিরোধপূর্ণ উত্তেজনা বিরাজ করছে, তা সমাধান করতে আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত। কিন্তু ভারত এতে ইতিবাচক সাড়া না দিয়ে অগ্রহণযোগ্য শর্তারোপ করে আলোচনার কথা বলছে।
পাকিস্তানি প্রধানমন্ত্রী তার বক্তব্যে দুই দেশের বিরোধ নিরসনে পারস্পরিক আলোচনার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি উরিতে ভারতীয় ১৮ জন সেনা নিহতের পাকিস্তানকে দায়ী করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে, এ ঘটনায় পাকিস্তান কোনোভাবেই জড়িত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button