slider

সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত

আবু তালহা তোফায়েল,সিলেট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর ও যুব জমিয়ত সিলেট জেলা উত্তর এর যৌথভাবে ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে।
১৫ রমজান, ২৬ মার্চ (মঙ্গলবার) বিকাল ৪টায় সিলেট কালেক্টর মসজিদের সামনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা উত্তর জমিয়ত ও যুব জমিয়ত সিলেট জেলা উত্তর শাখা যৌথভাবে এই মহৎ উদ্যোগ হাতে নেয়।

সিলেট উত্তর জেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমানের পরিচালনায় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি খলিলুর রহমান, সিলেট উত্তর জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, ফখরুল ইসলাম, মাহমুদ হাসান, ফইয়াজ আহমদ। সিলেট জেলা উত্তর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, হাফিজ ওলিউর রহমান ও ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তালহা তোফায়েল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button