আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সিরিয়ায় যুদ্ধবিরতি, বড় কোন সংঘাতের ঘটনা নেই

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে সিরিয়ায় কাল সন্ধ্যে থেকে বলবৎ করা এক যুদ্ধবিরতি প্রথম রাতে মোটামুটি ভালোভাবেই বজায় ছিল।
পরিস্থিতি পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলো এবং জাতিসংঘের মানবিক ত্রাণ সংক্রান্ত কার্যালয় ওএইচসিএ বলছে, বিক্ষিপ্ত কিছু যুদ্ধবিরতি লংঘনের ঘটনা ঘটলেও তা তেমন গুরুতর কিছু কিছু ছিল না।
উত্তরের আলেপ্পো শহর থেকে বিবিসির সংবাদদাতা জানচ্ছেন, তিনি কিছু কামানের গোলার শব্দ শুনতে পেয়েছেন।
এই যুদ্ধবিরতির একটি প্রধান দিক ছিল আটকে পড়া লোকজনের কাছে ত্রাণ পৌঁছে দেয়া, তবে ওএইচ সিএর একজন মুখপাত্র বলেছেন ত্রাণ পৌঁছে দেয়া শুরু হতে পারে নি, কারণ কিছু বিদ্রোহী গ্রুপ ত্রাণবাহী যানবহরগুলোর চলাচলের ব্যাপারে একমত হয় নি।
অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক খবরে বলেছে, মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি বলবৎ হবার পর তাদের সেনাবাহিনী একটি ইসরায়েলি যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
খবরে বলা হয় ইসরায়েলি বিমানটি সিরিয়ার দক্ষিণে সরকারি বাহিনীর একটি অবস্থানের ওপর আক্রমণ চালিয়েছিল।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা অস্বীকার করেছে। তারা বলেছে, সিরিয়ার ভেতর থেকে দুটি ক্ষেপণাস্ত্র গোলান মালভূমির ইসরাইল নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button