Uncategorized

সিরাজদীখানে টুপি-মাস্ক তৈরির কারখানায় ১৫০ মণ পেঁয়াজ

সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামে টুপি ও মাস্ক তৈরির কারখানায় অভিযান চালিয়ে মজুদ ১৫০ মণ পেঁয়াজ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে (৪৮) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ওই টুপি কারখানায় অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজদিয়া গ্রামের টুপি ও মাস্ক তৈরির কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় সেখানে মজুদ করা ১৫০ মণ পেঁয়াজ জব্দ করেন। পেঁয়াজ মজুদ করার দায়ে কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে ৫০ হাজার জরিমানা করা হয়। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। জব্দ করা পেঁয়াজ পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button