আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সিনেটেরও নিয়ন্ত্রণ নেওয়ার পথে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে কাঙ্ক্ষিত জয়ের পথে রয়েছে ডেমোক্র্যাটরা।
জর্জিয়ায় সিনেটের দুটি আসনে রান-অফ নির্বাচন ঘিরে চলছে এ লড়াই। দুটি আসনই রিপাবলিকানদের দখলে ছিল।
ওই দুই আসনে ডেমোক্র্যাট পার্টির জন অসফ ও রেভারেন্ড রাফায়েল ওয়ারনকের বিরুদ্ধে লড়াই করছেন দুই রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডু ও কেলি লফলার।
এই চার প্রার্থীই কেউই নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। জর্জিয়ার নির্বাচনী বিধি অনুযায়ী তাই সেখানে আবার ভোট হচ্ছে।
সিএনএন ও ফক্স নিউজের তথ্য অনুযায়ী, প্রায় ৯৮ শতাংশ ভোট গণনা শেষে ডেমোক্র্যাটরা একটিতে একটি জয় পেয়েছে। অপরটিতে ডেমোক্র্যাট প্রার্থী অল্প ব্যবধানে এগিয়ে আছে।
একটিতে ডেমোক্র্যাট প্রার্থী রেভারেন্ড রাফায়েল ওয়ারনক ৫০.৬ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান কেলি লফলারকে পরাজিত করেছেন। তিনি এই অঙ্গরাজ্য থেকে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হলেন।
অপরটিতে জন অসফ ৫০.২ ভাগ ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডু থেকে এগিয়ে আছেন। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ১৬ হাজারের বেশি।
সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে রয়েছে ৫২টি। ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী জিতে গেলে সিনেটে দুই দলের ভোট সমান সমান হবে। এরপর ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে টাই ব্রেকিং ভোট দিতে হবে।
অসফ ও ওয়ারনক দুজন জিতে গেলে হোয়াইট হাউস, সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভে ডেমোক্র্যাটদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
এর আগে গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন জো বাইডেন। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।
তবে ফলাফল নিশ্চিত হওয়ার পরও নিজেকে পরাজিত মানতে নারাজ ছিলেন ট্রাম্প। এমনকি তিনি বাইডেনের জয়ী হওয়ার বিষয়টিও মেনে নিতে পারেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button