
লোকজনের জীবনযাত্রা এবং যোগাযোগকে আরো সহজ করতে স্বয়ংক্রিয় গণপরিবহন ব্যবস্থা চালু করবে সিঙ্গাপুর। ২০২২ সালের মধ্যেই সিঙ্গাপুরের রাস্তায় চালকবিহীন বাস নামানো হবে। বাসগুলো বয়স্ক লোকজন এবং যেসব পরিবারে ছোট শিশু রয়েছে তাদের জন্য বেশ উপযোগী হবে।
এই বাসগুলো বাসিন্দারা আশেপাশের এলাকাগুলো এবং নিকটবর্তী ট্রেন ও বাস স্টেশনে যাতায়াতের জন্য ব্যবহার করবে। এ ধরনের চালকবিহীন বাস সেবা দেশের স্থান সংকট এবং জনশক্তি ঘাটতি কমাতে সহায়তা করবে।
সিঙ্গাপুরের কমপক্ষে ১০টি কোম্পানি দেশটিতে চালকবিহীন গাড়ি আনার প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা পরীক্ষামূলকভাবে বেশ কিছু গাড়িও এনেছে।




