সিঙ্গাইরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিঙ্গাইরে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।অবস্থান কর্মসূচিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান।
জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিঙ্গাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, পৌর বিএনপি সভাপতি অ্যাড খোরশেদ আলম ভূইয়া জয়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম স্বাধীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আল মামুন ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ করেন।




