slider

সিংড়ায় ভটভটি থেকে ছিটকে পড়ে বিক্রয় কর্মী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ভটভটি থেকে ছিটকে পড়ে মাসুদ রানা নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। আজ ৩১ আগস্ট বুধবার বেলা এগারোটার দিকে সিংড়া থানার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম কালিগঞ্জ রোডের নিমাকদমা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার পাকুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, আজ ৩১ আগস্ট বুধবার সকালে রাহুল গ্র“প নামে একটি ভোগ্য পণ্যের মালামাল বোঝাই করে মাসুদ ভটভটি যোগে কালীগঞ্জ যাচ্ছিল। বেলা এগারোটার দিকে উপজেলার নিমাকদমা নামক স্থানে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই গাড়ির নিচেই চাপা পড়ে মাসুদ ঘটনাস্থলেই নিহত হয়। সিংড়া থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল গিয়ে গাড়িটির নিচে থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button