slider

সিংড়ায় ব্রীজ থেকে পড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ব্রীজের রেলিং থেকে পড়ে মো. সাগর আলী (২০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে ।বৃহ¯পতিবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোলারবাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আলী সিংড়া বাসষ্ট্যান্ড এলাকার আঃ মান্নানের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, সিংড়া বাজারের মেসার্স সাগর সু-ষ্টোরের স্বত্বাধিকারী আঃ মান্নান ও তার ছেলে সাগর আলী দোকানের বাঁকি টাকা উত্তোলণ করে বৃহ¯পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সিংড়া ফিরছিলেন। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের যান্ত্রিক ত্র“টি হলে নিহত সাগর ব্রীজের রেলিং এ বসে। এসময় হঠাৎ আচমকা অবস্থায় পানিতে পড়ে যায় সে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টা যাবৎ উদ্ধার কাজ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button