slider

সিংড়ায় বেশি দামে সার বিক্রি, জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার বিভিন্ন বাজারে সারের কৃত্রিম সঙ্কট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে আসছিল একটি সিন্ডিকেট। বিষয়টি জানার পরে মঙ্গলবার বিকেলে সিংড়া বাজারের মেসার্স চলনবিল ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মোঃ মকবুল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরীর অপচেষ্টা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং একই সাথে কোন প্রকার গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।

অভিযানে সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস ও উপজেলা কৃষি অফিসার মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, সারের কোনো সঙ্কট নাই। একটি মহল কৃত্রিম সঙ্কট তৈরি করার চেষ্টা করছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button