slider

সিংড়ায় ইউপি সদস্যের ভাইকে পেটানোর অভিযোগ আ’লীগ নেতার বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জের ধরে আলাল মন্ডল (৪২) নামের ইউপি সদস্যের ভাইকে রড ও হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দূর্গম বেড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আহত কৃষক আলাল মন্ডল বেড়াবাড়ি গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও স্থানীয় ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক হোসেন মন্ডলের বড় ভাই। রাত ৯টায় আহত অবস্থায় আলাল মন্ডলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার জানায়।
ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক হোসেন মন্ডল জানান, গত মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতের আধাঁরে তার ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেন ২নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ বিষয়ে মামলা হলে আটক করে থানা পুলিশ। পরে জামিনে ছাড়া পেয়ে আ.লীগ নেতা আনোয়ার হোসেন তাকে ও তার পরিবারের লোকজনকে হুমকি-ধামকি দেয়া শুরু করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার বড় ভাই আলাল মন্ডল বাড়ি ফেরার পথে বেড়াবাড়ি পাকা রাস্তার মাথায় রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ আনোয়ার হোসেনের লোকজন। তিনি ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত আ’লীগ নেতা আনোয়ার হোসেনের মোবাইলে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে একজনকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button