Uncategorized

সিংড়ায় আওয়ামী লীগে বিদ্রোহীর ছড়াছড়ি

নাটোর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরর সিংড়ায় আঃলীগে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। বিদ্রোহী প্রার্থীদের সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে উপজেলা আঃলীগ নেতৃবৃন্দের। উপজেলা আলীগের সভাপতির দাবি প্রতিটি প্রার্থীর সাথে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
নাটোরের সিংড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টির মধ্যে ৫টি ইউনিয়নের ৯জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কলম ইউনিয়নে সাদেকুল বাশার, জহুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়নে মীর হাবিবুর রহমান, লালোর ইউনিয়নে শাহ আলম, মুকুটমনি ও আব্দুল জব্বার। ছাতারদিঘী ইউনিয়নে আব্দুল জলিল এবং রামানন্দ খাজুরা ইউনিয়নে মুকুল হোসেন। এতে করে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইটালি ইউনিয়নে আরিফুল ইসলাম ও শেরকোল ইউনিয়নে লুৎফুল হাবিব রুবেল। এছাড়াও ৭জন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করেনি। সিংড়ায় স্বতন্ত্র ভাবে নির্বাচন করছে বলে জেনেছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমান বলেন, আলীগের বিদ্রোহী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বুঝানো হয়েছে। তারপরেও তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিনি আরও বলেন, আলীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button