সিংগাইর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মো. জিয়ারুল ইসলাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় থানার গোল ঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগদানকারী ওসি আইন মেনে থানা এলাকার মানুষের সেবা করতে চান। সেই সাথে তিনি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুলিশ ও সাংবাদিকরা একই সুত্রে গাঁথা বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, সমাজে অপরাধীদের সংখ্যা কম, ভালো মানুষগুলো নিজ নিজ অবস্থান থেকে যদি প্রতিবাদ করেন তাহলে অপরাধী নির্মূল করা সম্ভব। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো ও থানার এসআই মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি আতাউর রহমান, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ,দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, দৈনিক জনতা প্রতিনিধি তারিক বিল্লাহ খান ও দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব মোল্লা।
উল্লেখ্য ওসি মো. জিয়ারুল ইসলাম এর আগে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় কর্মরত ছিলেন। গত শুক্রবার (১৫ ডিসেম্বর) সিংগাইর থানার ওসি হিসেবে যোগদান করেন তিনি। পূর্বের ওসি মো. আমিনুর রহমানকে যোগদানের এক দিনের মাথায় নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যাহার করা হয়।




